Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এবং বিজিত দুপক্ষকে অভিনন্দন জানিয়েছেন ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ফেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে অভিনন্দন জানান তিনি।

ফেসবুক পোস্টে আজহারী বলেন, ‘নির্বাচনে বিজয়ী এবং বিজিত— উভয় পক্ষকে অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে।

যাদের কাঁধে ইতিমধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তাঁরা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে— ন‍্যায়, ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন, সেই প্রত্যাশা রাখি।’