Image description

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট। বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার পর এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামের মো. মহসিন পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারনিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।