ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৭ আসনে প্রাথমিক ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। মোট ১৬৫টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফলাফলে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলের অনুযায়ী, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হামিদুর রহমান পেয়েছেন ৯ হাজার ৩৯৭ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আবদুর রহমান পেয়েছেন ৬৮২ ভোট।
অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।