Image description
 

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে এগিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি জামায়াতের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির।

রাজশাহী-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৯টি। এরমধ্যে ৪০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তাতে অধ্যাপক মুজিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৩০৪ ভোট।

আর বিএনপির মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৫৪৭ ভোট। শরীফ উদ্দীন এ আসনের সাবেক এমপি ও মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাই। আর অধ্যাপক মুজিবুর রহমান এ আসনের সাবেক এমপি। তিনি ১৯৮৬ সালে একবার এ আসনের এমপি হয়েছিলেন।

রাজশাহী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৭ হাজার ৫৯৬ জন।