Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী জুলাইযোদ্ধা এনসিপির প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু।

ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, জীবনের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষের মার্কায়, আগ্রাসনবিরোধী মার্কায়, সংস্কারের পক্ষের মার্কা দাঁড়িপাল্লায় দিলাম।

তিনি আরও বলেন, আমার ভোট আমি দিলাম, চাঁদাবাজের বিপক্ষে দিলাম, জুলুমবাজের বিপক্ষে দিলাম, নারী নিপীড়কের বিপক্ষে দিলাম।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ উপজেলা কাঁঠালিয়ার একটি ভোটকেন্দ্রে ডা. মাহমুদা মিতু ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় কেন্দ্র প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা যায়।

‎তিনি নির্বাচনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন এবং ভোটারদের অংশগ্রহণকেই গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।

এদিকে এ আসনের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মতো। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে।‎