হাসনাত আবদুল্লাহ জয়ী!

আরটিএনএন
Image description
 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখা হচ্ছে। আংশিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটারর্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘোষিত ফলাফলে দেখা যায়, ঘোষিত ৪৬টি কেন্দ্রের মধ্যে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৯৯২ ভোট।

এ আসনে মোট ভোটকেন্দ্র ১১৬টি। এখনো বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হয়নি। তবে প্রাপ্ত ফলাফলে ভোটের ব্যবধান উল্লেখযোগ্য হওয়ায় হাসনাত আবদুল্লাহর জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কুমিল্লা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেলে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করবেন।


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder