Image description
 

সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছে বিএনপি। আজ (১১ ফেব্রুয়ারি) বুধবার বিকেল পৌনে পাঁচটায় গুলশানে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়।

গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুমিল্লা, নোয়াখালি ও খুলনাসহ বিভিন্ন স্থানে জামায়াত টাকা লেনদেন করছে। সৈয়দপুর বিমানবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন হিসেবে দেখার কারণ নেই। নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত জেনেই অবৈধ পথ বেছে নিয়েছে জামায়াত।

মাঠের বাস্তবতায় নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য বলে মনে করছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

শীর্ষনিউজ