Image description

যখনই বাবার সঙ্গে কথা বলি তখনই বাবা বলেন কিভাবে উন্নয়ন করা যায়। পড়ালেখা, চাকরির ও ব্যবসার দিকে উন্নয়ন করা। মদনের উন্নয়ন। সারা দেশের উন্নয়ন নিয়ে আমার বাবার ভাবনা রয়েছে।

 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে যুবদলের আয়োজনে ভোটাদের নিয়ে উঠান বৈঠকে এসব কথা বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবরের কন্যা তাসফিয়া জামান।

তিনি আরো বলেন, আজ আমি এসেছি আপনাদের সঙ্গে দেখা করার জন্য। আপনাদের সামনে আসতে পেরে আমি ধন্য। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং ১২ তারিখ সবাই বাবার সঙ্গ হয়ে ধানের শীষে ভোট দেবেন।

 

এসময় উপস্থিত ছিলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সহসভাপতি আবু তাহের আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক প্রমুখ।