নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত ওমর ফারুক বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের যুবদল নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে কবিরাজ বাড়ির সামনে সুমন নামের এক ব্যক্তির বসতঘরে ডাকাতির চেষ্টা চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দেন। আশপাশের লোকজন ছুটে এসে ফারুককে অস্ত্রসহ হাতেনাতে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।