Image description

প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সবাইকে নিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইনসাফের ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নির্বাচনি ইশতেহার প্রকাশের সময় তিনি এ ঘোষণা দেন।


জ্বলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনপ্রত্যাশা বায়বায়নে বিভিন্ন শ্রেণি-পেশা ও সাধারণ মানুষের মতামত নিয়ে তৈরি করা ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৪১টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 'চলো একসাথে গড়ি বাংলাদেশ' স্লোগান সামনে রেখে ইশতেহারে ১০টি মৌলিক প্রতিশ্রুতির মধ্যে পাঁচটি 'হ্যাঁ' এবং পাঁচটি 'না' রয়েছে। হ্যাঁ-এর মধ্যে রয়েছে-সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান। না-এর মধ্যে আছে-দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি। ৮৬ পৃষ্ঠার ইশতেহারে ৪১ দফা প্রতিশ্রুতির মধ্যে উঠে এসেছে দুর্নীতি-সন্ত্রাস ও বেকারত্বমুক্ত একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার রূপরেখা।


অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও দলের সিনিয়র নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, শিক্ষক, নারী ও ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।