Image description

রাজধানীর কাফরুলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিরপুর থানার সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

শনিবার (২১ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আক্তারুজ্জামান পুলক মিরপুরের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক ছাত্র সংসদের ভিপি। পুলিশ বলছে, তিনি সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা ও অর্থ জোগানদাতা।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।