লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করেছেন। ৫২ সেকেন্ডের ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ মিছিল হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে মিছিল করতে ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবির পাশাপাশি শেখ হাসিনার পক্ষেও স্লোগান দিতে শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী দুপুরে স্লোগান দিয়ে মিছিল করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা সরে পড়ায় কাউকে পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।