হুমকি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানান অনৈতিক কার্যকলাপের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েলের পদ স্থগিত করেছে বিএনপি।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সহ দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, হুমকি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানান অনৈতিক কার্যকলাপের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েলের সহ সাংগঠনিক পদসহ সকল পদ স্থগিত করেছে বিএনপি।