Image description

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তার মৃত্যুতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। 

বিষয়টি নিশ্চিত করেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৌফিক নেওয়াজ।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হয়ে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। তার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করব।’

চব্বিশের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দীপু মনিকে। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।