ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত ও হুমকি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশের মধ্যে একটি সহিংসতা তৈরি করার চেষ্টা করছে। শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। কারণ, এখন পর্যন্ত তার কোনো চেহারা আমরা দেখিনি।
আসিফ মাহমুদ বলেন, বারবার তার অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে; এবারেরটা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে বানানো বার্তা বলে অনেকেই বলছেন।
শীর্ষনিউজ