Image description
যশোর মনিরামপুর

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনি তৎপরতা জোরদার হয়েছে। এসব প্রার্থীরা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া, উন্নয়নের নানা দিক তুলে ধরা এবং প্রচারপত্র বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের পরিচিত করার চেষ্টা করছেন।

 

এদিকে উপজেলা বিএনপি জানিয়েছে, এখন পর্যন্ত দলটির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা অর্ধশতাধিক। যাচাই-বাছাই শেষে শিগ্‌গিরই প্রতিটি ইউনিয়নে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী চারটি ইউনিয়ন ছাড়া বাকি সব ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা করেছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো নির্বাচনি তৎপরতা শুরু করেনি।

 

প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের বসবাস মনিরামপুর উপজেলায়। এখানে রয়েছে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা। নির্বাচন ঘিরে বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, মতবিনিময় সভা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

 

জানা গেছে, রোহিতা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম ও বিএনপি নেতা আতিয়ার রহমান। জামায়াতের একক প্রার্থী দেলোয়ার হোসেন।

 

কাশিমনগর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী তাজউদ্দীন আহম্মেদ। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক, ইদ্রিস আলী, ইয়াকুব হোসেন ও কামাল হোসেন।

 

ভোজগাতি ইউনিয়নে জামায়াতের প্রার্থী মো. শামীম হোসেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী সাত্তার দফাদার, ফিরোজ আহম্মেদ লাল্টু, আব্দুল মান্নান, ছাত্রনেতা ইমরান হোসেন ও ওলিয়ার রহমান।

 

ঢাকুরিয়া ইউনিয়নে জামায়াত এখনো প্রার্থী ঘোষণা করেনি। বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক চেয়ারম্যান জিএম মিজানুর রহমান, মাস্টার মতিয়ার রহমান ও মফিজুর রহমান।

 

হরিদাসকাটি ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী সিরাজুল ইসলাম, নবীরুজ্জামান আজাদ, হারুন অর রশিদ ও আলমগীর হোসেন। এখানেও জামায়াতের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।

 

মনিরামপুর সদর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী অধ্যাপক আহসান হাবীব লিটন। বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান নিস্তার ফারুক ও যুবনেতা আব্দুর রহিম গাজী।

 

খেদাপাড়া ইউনিয়নে জামায়াতের প্রার্থী গোলাম আজম। বিএনপির সম্ভাব্য প্রার্থী শামসুজ্জামান শান্ত, আজিবর রহমান ও আসাদুজ্জামান আসাদ।

হরিহরনগর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী আব্দুল ফাত্তাহ। বিএনপির সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার ও রবিউল ইসলাম।

 

ঝাঁপা ইউনিয়নে জামায়াতের প্রার্থী সেলিম রেজা রাজু। বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আলা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, হুমায়ুন কবীর ও আহসান হাবিব রিপন।

 

মশ্মিমনগর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী সেলিম জাহাঙ্গীর। বিএনপির সম্ভাব্য প্রার্থী আব্দুল খালেক মোড়ল, আসাদুজ্জামান আসাদ ও সেলিম রেজা।

 

চালুয়াহাটি ইউনিয়নে জামায়াত এখনো প্রার্থী ঘোষণা করেনি। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মইনুল ইসলাম ও রবিউল ইসলাম।

 

শ্যামকুড় ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ডা. মনিরুজ্জামান মনি। বিএনপির সম্ভাব্য প্রার্থী মোমিন হোসেন, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, বুলবুল হোসেন, হাফিজুর রহমান ও আনিছুর রহমান লিটন।

 

খানপুর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী রবিউল ইসলাম। বিএনপির সম্ভাব্য প্রার্থী আইয়ুব হোসেন, মাহবুবুর রহমান, আব্দুস সালাম, বিল্লাল হোসেন, খান শফিয়ার রহমান ও আব্দুল মান্নান মনা।

 

দূর্বাডাঙ্গা ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী আজিজুর রহমান। বিএনপির সম্ভাব্য প্রার্থী মো. আলতাফ হোসেন, নাজমুল হক লিটন, হারুন অর রশীদ ও আব্দুল মান্নান।

 

কুলটিয়া ইউনিয়নে জামায়াত এখনো প্রার্থী ঘোষণা করেনি। বিএনপির সম্ভাব্য প্রার্থী নাজমুল হক লিটন, হামিদুল ইসলাম, আব্দুল মজিদ ও মিজানুর রহমান মিজান।

 

নেহালপুর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী আবু তালহা। বিএনপির সম্ভাব্য প্রার্থী শফিকুল ইসলাম শফি, আফজাল হোসেন ও হরিচাঁদ মল্লিক।

 

মনোহরপুর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী আবু সাইদ শাহীন। বিএনপির সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু ও আসাদুজ্জামান আসাদ।

 

মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, প্রতিটি ইউনিয়নে কর্মিসভা আয়োজন করে দলীয় একক প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। শিগ্‌গিরই কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

 

জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি এইচ এম শামীম হোসেন বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম চারটি ইউনিয়ন ছাড়া বাকি সব ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করেছে।

 

এনসিপির যশোর জেলা সমন্বয়ক মো. আহাদ হুসাইন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তাঁদের দলের এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।