Image description

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

এদিকে, জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ চারজন নেতাও ইরান যাচ্ছেন।

এনসিপি সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী এরই মধ্যে ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তিনি কোন দিন কোন ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির নেতারা জানান, ইরানের প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে যাওয়ার মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এনসিপিও দেশটির সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবে।