Image description

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে সাহসের সঙ্গে ফিরে এসে জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার মোকাবিলা করা উচিত।

চিফ প্রসিকিউটর বলেন, “আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক এবং নিজের মামলা নিজেই লড়ুক। তার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।”

এ সময় তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম সম্পর্কে জানান, বর্তমানে ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। সেগুলো যাচাই-বাছাই শেষে দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

উল্লেখ্য, রোববার ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরই দেশে ফেরার ইচ্ছার কথা জানান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বিশেষ হেলিকপ্টারে ভারতে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।

শীর্ষনিউজ