Image description

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে বরাদ্দ বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্য ও প্রকৌশলী মারদিয়া মমতাজ।

বুধবার (৩ জুন) রাত ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি বরাদ্দ নিয়ে বিভাজনের অভিযোগ তোলেন।

ফেসবুক পোস্টে মারদিয়া মমতাজ লিখেন, ‘৫০ জন নারী এমপির মধ্যে ৩৭ জন বরাদ্দ পেলেন, মাত্র ১৩ জনকে দেওয়া হলো না। কারণ তাদের রাজনৈতিক দল ভিন্ন। প্রশ্নটা বরাদ্দের থেকেও বেশি মানসিকতার। কতটা সংকীর্ণ মানসিকতা হলে এমন বিভাজন বজায় রাখা যায়?’

তিনি আরও লিখেন, ‘দুঃখজনকভাবে, এমন আচরণে সেই পুরোনো কর্তৃত্ববাদী সংস্কৃতিরই প্রতিফলন দেখা যায়। এখানে জুলাইয়ের নারীরা আছেন যে জুলাইয়ের বিনিময়ে আজকের সংসদ। একজন শহীদের মা আছেন। সেই নারীরাও বঞ্চিত তার আইনি ন্যায্য অধিকার থেকে। এখানে সব দলের নারীরা আছেন। আমরা একসাথে চলি। একসাথে নিয়ম গড়া, নিয়ম ভাঙা, দ্বিমত আর ভিন্নমতের কথা বলি। মতপার্থক্য আছে, তবুও সম্প্রীতি আছে। গণতন্ত্রে মতের পার্থক্য স্বাভাবিক, কিন্তু সেই পার্থক্যকে শত্রুতা বা সম্পর্কের দেয়ালে রূপ দিতে চাই না।’

সবশেষে মারদিয়া মমতাজ সরকারের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘রাষ্ট্র পরিচালনায় যদি সংকীর্ণতার পরিচয় দেওয়া হয়, তাহলে সমাজে সহনশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতান্ত্রিক চর্চার প্রত্যাশা কীভাবে করবে?’

https://www.facebook.com/photo.php?fbid=1887685205390679&set=a.1822648875227646&type=3&ref=embed_post