Image description

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে হওয়া কাঠামোগত চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি একে ইসরাইলের জন্য ঐতিহাসিক অর্জন এবং ইরান ও হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন।

শনিবার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে আমরা ইসরাইল রাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছি।

তিনি আরও বলেন, এটি ইরান ও হিজবুল্লাহর জন্য একটি বড় আঘাত।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার ইসরাইল ও লেবানন এই কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। তবে এরই মধ্যে ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ লেবাননের কিছু এলাকায় তাদের সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে।

এ অবস্থান চুক্তির মাধ্যমে সত্যিকার অর্থে ইসরাইলি সেনা প্রত্যাহার হবে কি না এবং লেবাননের ভূখণ্ডে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ হবে কি না—তা নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।