Image description

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের বিষয়টি স্বীকার করেছেন পতিত আওয়ামী লীগ সরকারের মিত্র জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (১৯ এপ্রিল) একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি জানান, ৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে।

জিএম কাদের বলেন, “হ্যাঁ, কথা হয়েছে। তবে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তিনি শুধু কেমন আছেন, ভালো আছেন—এ ধরনের সাধারণ কুশল বিনিময় করেছেন।”

তিনি আরও জানান, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো আলোচনা তাদের মধ্যে হয়নি। তার ভাষায়, “আমি তার সঙ্গে রাজনীতি করি না, তাই এ ধরনের কোনো বিষয় নিয়ে কথা হয়নি।”

শীর্ষনিউজ