স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না। আমাদের নিজেদেরও সচেতন হতে হবে এবং সবচাইতে বেশি কার্যকরি ওষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা এলাকা লিটন এনজেলস্ সেমিনারে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকার সরকারি কোষাগারে কোনো টাকা রেখে যায়নি। জনাব তারেক রহমানের বিচক্ষণতায় ও তার নির্দেশনায় এই সরকার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছেন। এ ছাড়া আগামী বাজেটে ৫০ শয্যাবিশিষ্ট রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যা বিশিষ্টে উন্নীত করা হবে।
এদিন ৩৮২ জন শিশুকে এ হাম রুবেলা টিকাদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সসদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।