Image description

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি, যেকোনো মুহূর্তে মোড় ঘুরে যেতে পারে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু একথা বলেন।

তিনি দাবি করেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্র ‘বর্বরতার’ বিরুদ্ধে সভ্যতার লড়াই লড়ছে।’

নেতানিয়াহু বলেন, ইসরাইল ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের চরম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে, যা বিশ্বকে আতঙ্কিত করে’।

তিনি আরো বলেন, ‘আমরা বিশাল সাফল্য অর্জন করেছি। এটা এখনো যেকোনো মুহূর্তে নতুন মোড় আসতে পারে’।

সূত্র: মিডল ইস্ট আই