খুলনা মহানগরীর খালিশপুরে সোনামিয়া (৩৮) নামে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার একটু পরে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। কেএমপির খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সোনামিয়া তার নিজের চায়ের দোকানে বসে ছিলেন। এমতাবস্থায় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীদের মধ্যে দুইজন মাস্ক পরা ছিলেন এবং অপরজন ছিল হেলমেট পরিহিত অবস্থায়।