প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নোটবুকএলএম (NotebookLM)। এটি মূলত গুগলের তৈরি একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল। কয়েক মাস আগে চালু হলেও এখনো অনেকেই এর কার্যকর ব্যবহার সম্পর্কে অবগত নন। অথচ সঠিকভাবে ব্যবহার করলে এটি ব্যক্তিগত সহকারী বা বিশেষজ্ঞের মতো কাজ করতে পারে। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এটি ব্যবহারকারীর আপলোড করা ডকুমেন্ট, ভিডিও বা লিংকের ভিত্তিতে বিশ্লেষণ করে সরাসরি কথোপকথনের মাধ্যমে তথ্য ব্যাখ্যা করতে পারে। ফলে এটি শুধু একটি সাধারণ চ্যাটবট নয়; বরং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও শেখার একটি কার্যকর মাধ্যম।
বিশেষজ্ঞদের মতে, এটির রয়েছে অন্তত ৮টি কার্যকারিতা। যা ব্যবহারের মাধ্যমে প্রতি সপ্তাহে কয়েক ঘণ্টা সময় বাঁচানো সম্ভব—
১. ব্যক্তিগত শিক্ষক (The Private Professor)
যেকোনো জটিল টপিক শুরু থেকে শিখতে চাইলে সেই ডকুমেন্ট বা ভিডিও এখানে আপলোড করুন। এরপর বলুন আমাকে একদম শুরু থেকে পানির মতো বুঝিয়ে দাও, রিয়েল লাইফ এক্সাম্পল দাও এবং প্রতি সেকশন শেষে আমার নলেজ চেক করো। এটি আপনাকে স্টেপ-বাই-স্টেপ শিক্ষকের মতো শেখাবে।
২. সংক্ষিপ্ত সারাংশ (The Executive Summary)
বড় গবেষণা বা রিপোর্টকে অল্প কথায় গুরুত্বপূর্ণ তথ্যসহ উপস্থাপন করতে সক্ষম। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি বেশ কার্যকর।
৩. মিটিং প্রস্তুতি (The Meeting Preparer)
মিটিং সংক্রান্ত ইমেইল ও ডকুমেন্ট বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ ব্রিফিং এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে দেয়, যা ব্যবহারকারীকে বেশি প্রস্তুত থাকতে সহায়তা করে।
৪. তাৎক্ষণিক পডকাস্ট (The Instant Podcast)
আপলোড করা তথ্য থেকে দুইজন এআই হোস্টের মাধ্যমে অডিও পডকাস্ট তৈরি করা যায়। ফলে পড়ার বিষয়গুলো শোনার মাধ্যমে শেখা সম্ভব।
৫. তথ্যের অসংগতি শনাক্তকরণ (The Contradiction Detector)
একই টপিকের ওপর কয়েকটা সোর্স এখানে আপলোড করে জিজ্ঞেস করুন দেখো তো এই সোর্সগুলোর মধ্যে কোথায় কোথায় তথ্যের অমিল আছে? এটি আপনাকে নিখুঁতভাবে ফ্যাক্ট-চেকিং করতে সাহায্য করবে।
৬. পরীক্ষার প্রস্তুতি (The Exam Creator)
নোট বা পড়ার উপকরণ থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নপত্র তৈরি করে দিতে পারে মুহূর্তে। শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ে এটি কার্যকর একটি টুল।
৭. সহজ ভাষায় ব্যাখ্যা (The Slang Translator)
জটিল আইনি বা প্রযুক্তিগত ডকুমেন্টকে সহজ ভাষায় ব্যাখ্যা করে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দিকগুলো তুলে ধরে। যা এই সময়ে খুবই কার্যকরী।
৮. গবেষণা বিশ্লেষণ (The Research Cross Referencer)
৩ থেকে ৫টি আলাদা সোর্স থেকে প্যাটার্ন বা কানেকশন খুঁজে বের করতে এটি অপ্রতিদ্বন্দ্বী। জিজ্ঞেস করুন সবগুলো সোর্সের মধ্যে কমন পয়েন্ট কী? এবং এমন কোনো ইনফরমেশন আছে কি যা শুধু একজন লেখক বলেছেন বাকিরা মিস করেছেন? পিএইচডি লেভেলের রিসার্চ এখন মিনিটে সম্ভব।
সহজেই ব্যবহার উপযোগী:
নোটবুকএলএম ব্যবহার করতে কোনো সাবস্ক্রিপশন বা ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই। সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে নতুন নোটবুক খুলে পিডিএফ, ডকুমেন্ট বা ভিডিও লিংক আপলোড করেই কাজ শুরু করা যায়।
ভবিষ্যতের দক্ষতা
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের এআই টুল ব্যবহারে দক্ষতা অর্জনই ভবিষ্যতের প্রতিযোগিতায় এগিয়ে থাকার অন্যতম চাবিকাঠি। যারা আগে থেকেই এসব টুল আয়ত্ত করতে পারবেন, তারা ক্যারিয়ারে উল্লেখযোগ্য সুবিধা পাবেন।