বিএনপির নির্বাচন কমিটির মুখপাত্র মাহদী আমিনের শিক্ষাগত যোগ্যতা—বিশেষ করে তাঁর পিএইচডি ডিগ্রির দাবিকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে।
সমালোচকদের দাবি, মাহদী আমিন বিভিন্ন রাজনৈতিক ও জনসমক্ষে আলোচনায় অন্যদের স্বচ্ছতা ও সততা নিয়ে প্রশ্ন তুললেও তাঁর নিজের পিএইচডি ডিগ্রির দাবির বিষয়ে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না।
অনুসন্ধানে দেখা গেছে, মাহদী আমিন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের Centre of South Asian Studies থেকে ২০১০ সালে “India’s Rise as a Global R&D Hub: Role of the Government” শীর্ষক একটি এমফিল (MPhil) থিসিস সম্পন্ন করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের iDiscover ডাটাবেসে এই এমফিল থিসিসটির অস্তিত্ব পাওয়া গেলেও, একই বিশ্ববিদ্যালয়ের iDiscover কিংবা Apollo Repository—যেখানে শিক্ষার্থীদের পিএইচডি থিসিস সংরক্ষিত থাকে—সেখানে তাঁর কোনো পিএইচডি থিসিসের তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া Google Scholar, ORCID ও ResearchGate–এর মতো আন্তর্জাতিক গবেষণা প্ল্যাটফর্মগুলোতেও মাহদী আমিনের নামে কোনো পিএইচডি–সংক্রান্ত গবেষণাপত্র বা থিসিসের রেকর্ড খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করা হচ্ছে।
এদিকে মাহদী আমিনের ব্যক্তিগত LinkedIn প্রোফাইলসহ বিভিন্ন অনলাইন ও ব্যবসায়িক প্রোফাইলে তাঁর নামের পাশে “PhD in Management Studies – Operations, Technology and Innovation Management” উল্লেখ রয়েছে, যা নিয়েই মূলত বিতর্কের সৃষ্টি হয়েছে।
কিছু অনুসন্ধানকারী জানান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হলে সেখান থেকেও শুধু এমফিল ডিগ্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে পিএইচডি ডিগ্রির কোনো তথ্য দেওয়া হয়নি।
বিশ্লেষকদের মতে, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রিধারীদের থিসিস ও গবেষণাপত্র সাধারণত উন্মুক্তভাবে সংরক্ষিত থাকে। সে কারণে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনের পরও তার কোনো ডিজিটাল ট্রেইস না থাকা অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে সমালোচকরা স্পষ্ট করে বলেছেন, তারা নিশ্চিতভাবে দাবি করছেন না যে মাহদী আমিনের পিএইচডি ডিগ্রি নেই। বরং তাদের প্রশ্ন—যদি সত্যিই এমন ডিগ্রি থেকে থাকে, তাহলে তার কোনো প্রামাণ্য নথি বা থিসিস অনলাইনে কেন পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে এখনো মাহদী আমিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সংশ্লিষ্ট অনুসন্ধানে ব্যবহৃত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডাটাবেস ও লিংকগুলো উন্মুক্ত রয়েছে, এবং যে কেউ চাইলে সেগুলো যাচাই করতে পারেন বলে জানিয়েছেন প্রশ্ন উত্থাপনকারীরা।
সূত্র:
iDiscover: https://idiscover.lib.cam.ac.uk/discovery
Apollo Repository: https://www.repository.cam.ac.uk/
মাহদী আমিনের এমফিল থিসিস:
https://idiscover.lib.cam.ac.uk/discovery/fulldisplay?docid=alma994616593903606&context=L&vid=44CAM_INST:44CAM_PROD
লিখেছেন-
রোকন উদ্দিন
গবেষক, গাজী ইউনিভার্স্টি তুরষ্ক