Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ইরানকে হুমকি দিয়ে আলটিমেটামের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আগামী সোমবার (৬ এপ্রিল) এর মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানকে কঠোর মূল্য দিতে হবে। খবর বিবিসির।

ইরানে মার্কিন–ইসরাইলি হামলা শুরুর পর থেকে তিনি একাধিকবার আলটিমেটাম দিয়েছেন। সর্বশেষ আজ তিনি সেই সতর্কতার বিষয়টি পুনরায় তুলে ধরেন।

প্রথম আলটিমেটাম (২১ মার্চ)
৪৮ ঘণ্টার মধ্যে নৌপথ খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দেন ট্রাম্প। বড় বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে লক্ষ্যবস্তু করার কথাও বলেন।

 

দ্বিতীয় আলটিমেটাম (২৩ মার্চ)
দুই দিন পর তিনি জানান, দুই দেশের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে। এ কারণে জ্বালানি অবকাঠামোয় হামলার সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়।

 

তৃতীয় আলটিমেটাম (২৭ মার্চ)
ট্রাম্প বলেন, ইরানের অনুরোধে হামলার পরিকল্পনা আরও ১০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে, ফলে নতুন সময়সীমা নির্ধারিত হয় ৬ এপ্রিল।

 

চূড়ান্ত ৪৮ ঘণ্টার সতর্কতা (৪ এপ্রিল)
ডেডলাইন ঘনিয়ে আসায় তিনি আবারও সতর্ক করে বলেন, ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ হুমকি (৫ এপ্রিল)
আজ তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একই হুমকি পুনরায় দেন। চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করার কথা বলেন।

তবে ইরান সরকার ট্রাম্পের এসব দাবি বারবার প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, তার বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই।