Image description

Meer Zahan মীর জাহান

 
ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং তার সহযোগী ভারতে গ্রেফতার হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদেরকে ১৪দিনের রিমান্ডে দিয়েছে। অবৈধ অনুপ্রবেশের জন্য ১৪দিনের রিমান্ড? কিছুটা অস্বাভাবিক লাগছেনা?
 
দুজন অপরাধী ভারতে গ্রেফতার হয়েছে, দেশে একটি নির্বাচিত সরকার আছে, কিন্তু সরকারের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ কোন কথা বললো না, বিবৃতি দিলো আইএসপিআর! কিছুটা গোলমেলে হয়ে গেল না বিষয়টা?
Image description
দেশে কি সেনাশাসন চলছে যে এখতিয়ার বহির্ভূত একটি বিষয়ে সেনাবাহিনী বিবৃতি দিবে? দুদিন আগে আবার ডিজিএফআইয়ের ডিজি দায়িত্ব নেওয়ার সাথেসাথেই আগে দিল্লিতে গেলেন, মাথাটা ঘুরছে!
ধারণা করা হচ্ছে ভারতে গ্রেফতারকৃত ওসমান হাদির দুজন খু'নি এতদিন ডিজিএফআইয়ের তত্বাবধানে দেশেই ছিল।
 
 ডিজিএফআইয়ের ডিজি ভারতে গিয়ে লাইনঘাট করে তাদেরকে ভারতে নিয়ে গ্রেফতার করিয়েছেন। এরপর ভারতের আদালত তাদেরকে ৭/৮ বছরের জেল দিবে অবৈধ অনুপ্রবেশের দায়ে, তারপর বন্দী বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে আনতে আরও দুটো সরকারের মেয়াদ চলে যাবে।
 
ততদিনে হয়তো পিছনের মাস্টারমাইন্ডরা আর দুনিয়াতেই থাকবেনা, মানুষের আয়ু আর কতদিন?