বিদেশের সঙ্গে অন্তবর্তী সরকারে চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনও ধরনের আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা আগেও বলেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনও চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনও ধরনের আলোচনা করা হয়নি।
নিজেদের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনও ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।