Image description

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনের উদ্যোগে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ৫ শত অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

‘আমানাহ ইফতার বিতরণ প্রোগ্রাম ২০২৬’ এর অংশ হিসেবে ছোলা, তেল, মুড়ি, আলু প্রভৃতির সমন্বয়ে বিশেষ প্যাকেট প্রস্তুত করে এই ইফতার সামগ্রী উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন বলেন, ইতোমধ্যে এই ইফতার বিতরণ কার্যক্রমের অধীনে অন্তত ৫ শত পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। আপাতত ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কেননা তাদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক অসচ্ছল  মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।