Image description

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে কাটছিল দিন। হাঠাৎ মারা গেলেন তার বাবা। এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হন তিনি। নিজ গ্রামে এস পুলিশি পাহারায় বাবাকে শেষ বিদায় জানিয়ে ফিরলের কারাগারে।

 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টায় রাজবাড়ী জেলা সদরের ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টরি গ্রামে বাবাকে শেষ বিদায় জানান ফজলুর রহমান।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকালে মারা যান ফজলুর রহমানের বাবা খালেক প্রামাণিক। জেলা প্রশাসনের কাছে ফজলুর রহমানের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক ঘণ্টার জন্য তাকে মুক্তির অনুমতি দেন।

 

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, কড়া নিরাপত্তা ও পুলিশি পাহারায় তাকে জানাজাস্থলে নেওয়া হয়। জানাজা ও দাফন শেষে বাবাকে শেষ বিদায় জানিয়ে বিকেল ৩টায় পুনরায় কারাগারে নেওয়া তাকে।