Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী এস এইচ মুন্না। তিনি বলেন, সাম্রাজ্যবাদবিরোধী মুসলিম উম্মাহর প্রতীক ছিলেন আয়াতুল্লাহ খামেনি।

তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে বিশ্ব মুসলিম সমাজ একজন গুরুত্বপূর্ণ অভিভাবককে হারাল।

 

জানাজায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কমকর্তা-কমচারীরা উপস্থিত ছিলেন।