Image description

সৌদি আরবের রিয়াদে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে এখানে এবং এখানে

 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এবার খোদ সৌদি আরবের রিয়াদে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা’ দাবি করে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (বর্তমান এক্স) সিলভারট্রেড নামে একটি হ্যান্ডেল থেকে দাবিটি পোস্ট করা হয়েছে। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি সেখানেই ১৫ লক্ষাধিক বার দেখা হয়েছে।

 

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরুল বেগ ইসলাম নামে একটি প্রোফাইল থেকে একটি দাবিতে পোস্ট করা ভিডিওটি ব্যপকভাবে ছড়িয়েছে। পোস্টটিতে ১০ হাজারের কাছাকাছি আড়াই লক্ষাধিক বার দেখা হয়েছে।

 

তবে ভাইরাল ভিডিওটি ইনভিডে রিভার্স সার্চ করে নিউজ-৯ লাইভ নামে একটি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলে পূর্ণাঙ্গ ভিডিও পাওয়া যায়। ২০২৪ সালের ২২ জুলাই পোস্ট করা ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট বিস্ফোরণের ভিডিও এটি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে। এতে ৪৭ সেকেন্ডের পর থেকে ইরানের হামলা দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। একই ঘটনার আরও কয়েকটি ভিডিও এবং সংবাদ দেখুন এখানে এখানে এখানে

 

অর্থ্যাৎ, সম্প্রতি সৌদি আরবের রিয়াদের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় বিস্ফোরণের ভিডিও দাবি করে প্রচারিত ভিডিওটি সঠিক নয়। মূলত ভিডিওটি আরও দেড় বছরেরও বেশি সময় আগের। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে দেশটির হোদেইদা বন্দরে ইসরায়েলি হামলায় বিস্ফোরণের দৃশ্য প্রচার করা হচ্ছে এতে।