পাকিস্তানে ৭০ বছর বয়সী এক হাকিমের সঙ্গে ২২ বছর বয়সী এক তরুণীর বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বয়সের বড় ব্যবধান ঘিরে ঘটনাটি ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে।
এ পরিস্থিতিতে নবদম্পতি গণমাধ্যমের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি নতুন ভিডিওতে তাদের হাসিমুখে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা ও সমালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৭০ বছর বয়সী বাবর হাকিম বলেন, তাদের এই বিয়েকে যেমন পারিবারিকভাবে নির্ধারিত বিয়ে বলা যায়, তেমনি ভালোবাসার বিয়েও বলা যেতে পারে। তিনি জানান, তারা একে অপরকে পছন্দ করেন এবং এখানে বয়সের পার্থক্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।
তিনি আরও বলেন, আল্লাহর ইচ্ছা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর সুন্নত অনুসরণের উদ্দেশ্য থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় বিয়েকে ঘিরে নেতিবাচক মন্তব্যকারীদের প্রতিও কঠোর প্রতিক্রিয়া জানান তিনি।
ভিডিওর শেষাংশে বাবর হাকিম পাকিস্তানের নারীদের উদ্দেশে বলেন, বিয়ে এমন ব্যক্তিকেই করা উচিত, যিনি সম্মান দেন এবং যত্ন নেন।
সূত্র: নিও নিউজ