Image description
 
 

কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, সরকারের ঘোষিত অঙ্গীকার অনুযায়ী দেশে ১ কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক পলিসি ডায়লগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাস্ট বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের লক্ষ্যে শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডাস্ট বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।