Image description

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালাসের এ রায় ঘোষণা করেন।

এ মামলায় ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তারা হলেন খান আকরাম হোসেন, শেখ মোহম্মদ উকিল উদ্দিন, মো. মকবুল মোল্লা, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস আলী ও শেখ রফিকুল ইসলাম বাবুল। তাদের মধ্যে খান আকরাম, উকিল উদ্দিন ও মকবুল মোল্লা কারাগারে বন্দি। বাকিরা পলাতক রয়েছেন। রায়ের পর খান আকরাম হোসেন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন।

২০২৩ সালের ৩০ নভেম্বর এই সাতজনকে সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়, যা ১৯৭১ সালে বাগেরহাটের বিভিন্ন এলাকায় হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।