ধানমণ্ডি ৩২ এলাকার একটি পার্কে অভিযান পরিচালনা করেছে পুলিশ। আজ রাত ৯টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে ডিএমপির উপকমিশনার মাসুদ আলম বলেন, উঠতি বয়সী কিছু ছেলে এই এলাকায় এসে মাদক সেবন করে থাকে এবং সামান্য বিষয় নিয়ে বিবাদে জড়ায়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং কিশোরদের মাদক থেকে বিরত রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, পার্ক হলো বিনোদনের জায়গা। এখানে মানুষজন নিরাপদে হাঁটাচলা করবেন। কিন্তু এখানে যাতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য না থাকে সেজন্য আমরা কাজ করছি। আজ কয়েকজনকে আটক করা হয়েছে।