২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার সেটআপ সম্পন্ন হয়েছে। ২০২৬ কার্যকালের জন্য খুলনা মহানগর শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি মনোনয়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব হাসান এবং সেক্রেটারি হিসেবে ইসরাফিল হোসেন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্স মিলনায়তনে মহানগর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ ও সেটআপ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় এ সদস্য সমাবেশ ও সেটআপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ড. জি এম শফিকুল ইসলাম, সাবেক মহানগর সভাপতি স ম এনামুল হক, সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল ইসলাম ফারাজী, সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক মীম মিরাজ হুসাইন, সাবেক কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ ইমরান খালিদ, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মুশাররফ আনসারী, সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক আব্দুল আউয়াল, সদ্য বিদায়ী সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত রাকিব হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি রাকিব হাসান শাখা সেক্রেটারি হিসেবে ইসরাফিল হোসেনকে মনোনীত করেন। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।