Image description

এখন মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে, কেউ গুম করে নিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এখন ঘরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারবেন। আপনাদের কেউ গুম করে নিয়ে যাবে না। গভীর রাতে ঠকঠক করে এসে ডেকে নিয়ে যাবে না। সকালবেলা পেট কেটে সিমেন্টের ব্যাগ ভরে নদীতে ভাসিয়ে দেবে না। এই আনন্দেই থাকেন সবাই।’

তিনি বলেন, বাংলাদেশে যে মাফিয়া তন্ত্র নেই, শেখ হাসিনা বিদায় হয়েছে—এটাই পরমপ্রাপ্তি। 

হাফিজ উদ্দিন বলেন, বিএনপি ভদ্রলোকের দল। আমরা কখনোই আওয়ামী লীগকে অনুসরণ করবো না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। বাংলাদেশের গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, এই সুবাতাস যেন জনগণ সবসময় উপভোগ করতে পারে আমরা সে চেষ্টা করবো।

নতুন পুরাতনের মিশেলে গঠিত নতুন মন্ত্রিসভা জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।