ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে আগামীর বাংলাদেশের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অতীতের মতো পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশের নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে আন্তর্জাতিক মহলের বিভিন্ন দেশ ও রাষ্ট্রনেতারাও বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।
নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থা। তারা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় সরকারের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
জনকণ্ঠ