Image description

বঙ্গভবনে নবগঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মোট ১ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ড. শেখ আব্দুর রশীদ জানান, শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অতিথিদের আসন বিন্যাস ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বিস্তারিত আসছে...