Image description

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট।

এ আসনের মোট ১১৯টি কেন্দ্রের হিসাব মতে, শেখ মজিবুর রহমান ইকবাল ১৩ হাজার ৯৩ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে, কিশোরগঞ্জ-৫ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫৮ শতাংশ।

এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৩ হাজার ৫৬৬ জন।