ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনার পর এ তথ্য জানা যায়।
এটিএম আজহারুল ইসলাম মোট ভোট পান ১,৩৪,১৮৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯,৮৬২ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩,৬৮১ ভোট। এ আসনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে এ দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার সময় ভোট শুরু হয় এবং বিকাল সাড়ে ৪টার সময় শেষ হয়।