Image description

পটুয়াখালী ৩ (গলাচিপা-দশমিনা) আসনে বেসরকারিভাবে পাওয়া ফলে বিএনপি জোট মনোনীত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিজয়ের পথে রয়েছেন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া গলাচিপা উপজেলার মোট ৮০ কেন্দ্রের মধ্যে ২৮ কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে ট্রাক প্রতীকে নুরুল হক নুর পেয়েছেন ২৩ হাজার ২২৩ ভোট।

 

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫০৯ ভোট।

 

প্রাপ্ত ফলে নুর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে বাকি কেন্দ্রগুলোর ফলাফল এলে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এদিকে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাকি কেন্দ্রগুলোর ফল আসার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকরা।