ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের ১১১ ভোটকেন্দ্রের মধ্যে ৮২ কেন্দ্রের ফল পাওয়া গেছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ২৯ হাজার ৮২২ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। এ আসনে ৪২ হাজার ৪৬৭ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শিশির মনির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ফলাফল পাওয়া যায়।
সুনামগঞ্জ- ২ সংসদীয় আসনের মোট কেন্দ্র-১১১। এখন পর্যন্ত ৮২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরী পেয়েছেন ৭২ হাজার ২৮৯ ভোট। অন্যদিকে জামায়াত প্রার্থী শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন শিশির মনির। পোস্টে তিনি লেখেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’