Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হলে মিছিল নয় আল্লাহর প্রতি শুকরিয়া হিসেবে সিজদায় পড়বেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেরিভাইড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, ‘মহান রাব্বুল ইজ্জত তার একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়ব।’

 

তিনি আরও বলেন, ‘মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।’

 
 

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বহুল আখাঙ্খিত এয়োদশ সংসদ নির্বাচন। এদিন সকাল ৭টা থেকে সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হয় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

 

ভোটগ্রহণ শেষে এখন পর্যন্ত গণনা চলছে। যেখানে বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।