ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের কাছে এসেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এবারই প্রথমবারের মতো পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের কারাগারে থাকা বন্দিরা এবং নির্বাচনি দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ পেয়েছেন।
নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে সাত লাখ ৬১ হাজার ১৩৮ জন প্রবাসী বাংলাদেশি।
বৃহস্পতিবার পর্যন্ত তাদের দেওয়া ৬ লাখ ৪৮ হাজার সংখ্যক ভোট এসেছে ইসির কাছে।
যুগান্তর