Image description

কোনো অপশক্তি আমাদেরকে আর বোকা বানাতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

 

জামায়াত আমির আরও বলেন, ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা ছিল একটি নজিরবিহীন সিদ্ধান্ত; কিন্তু জনগণ অবিচল ছিল, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।

 

‘নাগরিকরা যখন সজাগ থাকে, তখন কোনো শক্তিই সত্যকে গোপন করতে পারে না এবং কোনো কর্তৃপক্ষই জনগণের ইচ্ছাকে উপেক্ষা করার ক্ষমতা রাখে না।’

 
 

 

তিনি বলেন, এই জাতি আজ জাগ্রত। ‘জেন-জি’ প্রজন্মকে ধোঁকা দেওয়া সম্ভব নয়; তারা পর্যবেক্ষণ করে, তারা প্রশ্ন তোলে এবং তারা নিজেদের অবস্থানে অনড় থাকে।

 

‘সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের। এটাই নিয়ম এবং এটাই হতে হবে। এই অধিকারকে পাহারা দিন, একে রক্ষা করুন; কখনই এই অধিকার কারও হাতে সমর্পণ করবেন না। যে জাতি জাগ্রত, তাকে কেউ পরাজিত করতে পারে না।’