Image description

বরিশালের মুলাদীতে ভোট চলাকালে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাজীরচর ইউনিয়নের জালিয়াকান্দি ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

 

নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

 

জানা গেছে, ভোট চলাকালে জালিয়াকান্দি ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রভাব বিস্তারের চেষ্টা করছিল নুরু মৃধা। খবর পেয়ে সেনাবাহিনী তাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় এ ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।