টক শোতে অনেকেই ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
আজ মঙ্গলবার সিইসির সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘অনেকেই টক শোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন। ইসি তাদের দৃষ্টিতে কিভাবে দেখেন সে বিষয়ে জানতে চেয়েছি।
এ সময় তিনি বলেন, ‘লাখ লাখ নারীদের বিশেষ কাপড় তৈরি হচ্ছে, ব্যালট তৈরি করতে গিয়ে অনেকেই ধরাও পড়ছে। এসব অনাচার রোধে ইসির করণীয় জানতে চাওয়া হয়েছে। ইসিকে বারবার বলা হলেও এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেই।
এবার যারাই নির্বাচনে অংশ নিচ্ছে তারা গণতান্ত্রিক অধিকার আদায়ে একসঙ্গে লড়াই করে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ‘ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পৌঁছালে আমরা খুশি হতাম, তবে পরিস্থিতি বিবেচনায় আগের দিন হচ্ছে। এতে করে প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষ ভূমিকা জরুরি।’